সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে আটক-৮ জুয়ারি

জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

নিউজ ডেস্ক :রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৮জুয়ারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে কাঁটাখালী থানাধীন শ্যমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চত করেছেন মহানগর গোয়েন্দা শাখা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, আরএমপি এলাকাকে আপরাধ মুক্ত করার লক্ষ্যে আরএমপি কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে নগরীর শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় মোঃ আকতারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত বাড়ির দক্ষিণ-পূর্ব দিকের ঘরে জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়ারি গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তাস ও নগদ ৪৭১০ টাকা।

গ্রেফতারকৃত জুয়ারীরা হলো; কাঁটাখালি থানাধীন শ্যামপুর এলাকার মো.আকতার (৪৫), মো. মোক্তার (৩৮), মো. সাহেদ (৩০), রাকেশ (৩২), পিন্টু আলী (৩০), মতিউর রহমান (৪০), রবিউল ইসলাম (৩৫),মতিউর রহমান (৫৫)। এ ব্যপারে কাঁটাখালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com