বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান, দুইটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক :জুয়েল খান: রাজশাহী ও বিএসটিআইয়ের বিভাগী অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার পবায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স সোহান ভ্যারাইটি স্টোর ও মেসার্স রোহান ট্রেডার্স নামের প্রতিষ্ঠান দু’টিকে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও বিক্রি নিষিদ্ধ স্কিন পণ্য বিক্রি ও মজুদ করায় (বিএসটিআই ও ভোক্তা) ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিপুল পরিমাণ পণ্য জব্দপূর্বক জনসম্মূখে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন এবং বিএসটিআই বিভাগীয় অফিসের পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।

ফিল্ড অফিসার (সিএম) মোঃ শরীফ হোসেন জানান, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও বিক্রি নিষিদ্ধ স্কিন পণ্য বিক্রি ও মজুদ করায় মেসার্স সোহান ভ্যারাইটি স্টোর ও মেসার্স রোহান ট্রেডার্স নামের দু’টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে ভবিষ্যতে অনুরূপ অপরাধ প্রমানিত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com