মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও মদ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহী সদর ও গোদাগাড়ী উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্র জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন পশ্চিম বাতান এলাকায় খিদিরপুর বিওপি’র একটি টহল দল পদ্মার চরের রাস্তায় পরিত্যাক্ত একটি ব্যাগ তল্লাশি করে ৯৬ পিস ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট জব্দ করেন।

অন্যদিকে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন নতুনগ্রাম এলাকায় সাহেবনগর বিওপি’র একটি দল কবরস্থানের পাশে খড়ের স্তুপ তল্লাশি চালিয়ে বস্তায় মোড়ানো ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে এবং ভারতীয় মদ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তারা নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে বলেও জানায় বিজিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com