বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে রেড ক্রিসেন্টের মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৬ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় রান্না করা খাবার প্যাকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্টের সিটি ইউনিট চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৩০০ করে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য কবি আরিফুল হক কুমার, ডা. এফএমএ জাহিদ, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. মোকবুল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com