রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাজশাহীতে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পূর্বে জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে পরিচিত হন মেয়র মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী। প্রতিযোগিতাটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন। আগামীতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক জনাব মো. এহসানুল হুদা দুলু।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com