সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডিম ও কেরোসিনের মূল্য বেশি নেওয়া এবং মাংস ও গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালের দিকে কাশিয়াডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিম ও কেরোসিনের মূল্য বেশি নেওয়ায় মুদি দোকান কামরুল স্টোরকে ৮ হাজার টাকা, ব্যবসায় প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের মূল্য প্রদর্শন না করায় রাফি ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মাংসের মূল্য প্রদর্শন না করায় রাদিয়া মাংস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভোক্তাদের নিকট থেকে ন্যায্য মূল্য নেওয়া ও দাম প্রদর্শন করার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে সহায়তা করে পুলিশ। জনস্বার্থে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা হাসান-আল-মারুফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com