সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাসিক মেয়র। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম অভিভাদন গ্রহণ করেন। বেলুন ফেস্টুন উড়িয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়রঅনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে শিক্ষাথীদের ব্যয়াম ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকতে হবে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে উচ্চ স্থানে অবস্থান করছে। আমি আশা করছি তোমরাও একদিন সেই লক্ষ্যে পৌছাবে।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. মোসাঃ নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাহিমা খানম, রেজিনা চাঁন, সিনিয়র শিক্ষক খন্দকার শামসুদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com