মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাবের হাতে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ আটক এক অস্ত্র ব্যবসায়ী

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রসুলপুর ইউনিয়নের সারোলডাঙ্গা বাজার এলাকায় চালানো এই অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং লেঃ কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, নওগাঁ জেলার দামূর হাটের আড়ানগর ইউপির খের শুকনা গ্রামের মৃত জয়োম উদ্দিনের ছেলে মোঃ রেজাবুল (৩৫)।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৪ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সারোলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, একটি মোবাইল সেট, নগদ ২০০০ টাকাসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ রেজাবুল কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাবুল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com