বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রামচন্দ্রপুরহাটে বালাইনাশক ডিলারকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট সরদার পাড়ার বালাইনাশক ডিলার মেসার্স সাদ্দাম ট্রেডার্সের দোকানে অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান এই দণ্ড প্রদান করেন।
সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, বালাইনাশক ডিলার মেসার্স সাদ্দাম ট্রেডার্সের দোকানে অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি হচ্ছে বলে কৃষকের অভিযোগে জানা যায়। এমন অভিযোগ পেয়ে আজ বুধবার বিকেল ৩টার দিকে ওই দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com