বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রামেবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুস্তুম আলী আহমেদের নেতৃত্বে বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুস্তুম আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, রেজিস্ট্রার ডা. মো. জাকির হোসেন খোন্দকার প্রমুখ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রামেবির ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সোবহান।

এ সময় সহকারী-রেজিস্ট্রার রাসেদুল ইসলাম, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসেন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, মাসুম খান, শাকিল আহমেদ, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com