মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

র‌্যাবের হাতে ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া এলাকায় চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী

অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। আটক ব্যবসায়ী, সদর উপজেলার বারঘরিয়া বাজার কলোনীপাড়ার টুনু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া(৩৫)। সোমবার গভীর রাতে

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৪ অক্টোবর রাত ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়ায় অভিযান চালায়। এসময় ২.১৪৫ কেজি হেরোইন, একটি

মোবাইলসহ মাদক ব্যবসায়ী বারঘরিয়ার মোঃ মামুন মিয়া’কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে ব্যবসার কথা স্বীকার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com