মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শরবত নিয়ে শ্রমজীবী মানুষের পাশে রক্ত বন্ধন পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে রাজশাহীতে সুপেয় শরবত বিতরণ করছেন সামাজিক সংগঠন রক্ত বন্ধন পরিবার ও চ্যারাটি ফর চেঞ্জ। রোববার দুপুরে রাজশাহীর মহানগরীর কোট স্টেশন এলাকায় সাধারণ পথচারী,গাড়ি চালক, যাত্রী, শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেন সংগঠনটির সেচ্চাসেবীরা।

এসময় সেচ্চাসেবীরা সাধারণ মানুষকে তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে গরম জনিত স্বাস্থ্যবিধি মানতে পথচারীদের আহ্বান জানান। শরবত খেয়ে রিকশা চালক আমিনুল বলেন, পথচারীরা গরমে অনেকেই মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। এই সময়টা একটু পানি দরকার হয়। অনেকেই এভাবে রাস্তায় পানি ও শরবত বিতরণ করছেন এটা খুবই ভালো উদ্যোগ।

আরেকজন পথচারী নাজিমুদ্দিন তিনি বললেন, মানুষ মানুষের জন্য ভাবছে এটা বড় কথা। এই সময়টা পথের মানুষের জন্য পানিটা খুবই জরুরি। যারা এমন কাজ করছে তাদের আল্লাহ মঙ্গল করুন।  সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান,রাজশাহী বিভাগে তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।তাই তাদের উদ্দেশ্যে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দরা আরো জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন রক্ত বন্ধনের প্রতিষ্ঠাতা এডমিন রুমেল রহমান, এডমিন তামান্না মুস্তারীসহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com