সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শহর পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

জামালপুর জেলা জুড়ে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এমনিভাবে তারা শহরের যানজট নিরসনে দিচ্ছে ট্রাফিক সেবা।

বুধবার শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিষ্কার করার মধ্য দিয়ে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। সেই সাথে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার কার্যালয় হিসেবে ঘোষণা করেছেন।

শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর জেলা জুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জেলা শহরসহ সকল যানজট নিরসনের কাজ করছে।

এদিকে গত দুইদিনে জেলা জুড়ে যে লুটপাট হয়েছে তা স্ব-স্ব জায়গায় বিকাল পাঁচটার মধ্যে ফেরত দেওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বকুলতলা মোড়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com