বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শহীদ মহর আলী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ বিদায় ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগরে বীর বিক্রম শহীদ নায়েক মহর আলী উচ্চ বিদ্যালয়ে বুধবার নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জান্নাতুন ফেরদৌসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক উপাধ্যক্ষ সাংবাদিক ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু বক্তৃতা করেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কয়েস উদ্দীন ও শিক্ষার্থীদের মধ্য থেকে মাসুরা খাতুন, সুমাইয়া ইয়াসমিন ও মারিয়া আফনান নূহা বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শেষে বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com