রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষমেলা-২০২৬-র উদ্বোধন করা হয়েছে| এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা বনবিভাগ এই কর্মসূচির আয়োজন করেছে|রবিবার  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে

বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন| তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান|সামাজিক বন বিভাগ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির

আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার|সভা সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস|আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান| তবে শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্নও নিতে হবে বলে জানান| যাতে গাছগুলো বড় হয়ে ফল দেয়, ছায়া দেয়| তারা বলেন, আসুন সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাই, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করি এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি|আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| মেলায়

অংশ নেয়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারিগুলোর স্টলে ফলদ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে| দর্শনার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্টলগুলোতে বিভিন্ন তথ্যও তুলে ধরা হয়|এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়| র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়| র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com