মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিডিউল বিপর্যয়ে ঢাকা-রাজশাহী রুটের ট্রেন

বিডি ঢাকা ডট কম নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্

 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে রাজশাহী-ঢাকা রুটের বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সকাল ৭টায় ট্রেনটির রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার মৌচাকের অদূরে গাছ পড়ে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

 

 

 

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফলে রাতে নির্ধারিত সময়ে ট্রেনটি রাজশাহীতে ফিরতে পারেনি। এতে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসের শিডিউল ভেস্তে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেসের র‌্যাকটি রাত ১টার দিকে ধুমকেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

 

 

 

আর এ কারণেই বুধবার সকালে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে। বনলতা ঢাকায় পৌঁছাতে না পারায় দুপুরের দিকে রাজশাহীগামী বনলতার যাত্রাও বাতিল হয়েছে।এছাড়া সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে গেছে বেলা সাড়ে ১১টার দিকে। নির্ধারিত সময় বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে পদ্মা এক্সপ্রেস ছেড়ে যাবে। এরপর আর শিডিউল বিপর্যয় থাকবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com