সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে অবৈধ মাটিকাটায় ড্রেজার জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মো. আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলিম (৩১)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, অনুমতি ছাড়াই উপজেলার রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় জব্দ করা হয় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন। তাৎক্ষণিক অবৈধভাবে মাটিবহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও সার্ভেয়র আবদুল মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com