সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে আড়াই লাখ টাকার জাল ধ্বংস

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা ৩৪টি চায়না দুয়ারি ও ৪টি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে শিবগঞ্জ মডেল মসজিদ সংলগ্ন মাঠে এসব জাল বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। প্রায় ৪০ হাজার মিটারের দীর্ঘ এই জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলা মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে বিভিন্ন সময় পদ্মা নদী থেকে ৪০ হাজার মিটারের এসব জাল জব্দ করা হয়। এরই ধারাবাহিকতায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে সকলকে সচেতনতা থাকার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com