বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে কম্পিউটার ও এলইডি টিভি বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডায়াবেটিক সমিতিকে কম্পিউটার এবং বধির সমাজকল্যাণ সংস্থাকে এলইডি টিভি দেয়া হয়েছে। পৃথক সময়ে এই দুটি প্রতিষ্ঠানকে উপকরণগুলো দেয়া হয়।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাঁর কার্যালয়ে শিবগঞ্জে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ডাবলুর হাতে কম্পিউটার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ডায়াবেটিক সমিতির এমদাদুল হকসহ অন্যরা।
অন্যদিকে বধির সমাজকল্যাণ সংস্থাকে এলইডি টেলিভিশন দিয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংস্থার সভাপতি-সম্পাদকের হাতে এই এলইডি টেলিভিশন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
এ সময় তিনি বলেন, তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এটি উপহার হিসেবে দেয়া হলো। এছাড়াও কয়েকদিনের মধ্যে একটি আলমারি ও চেয়ার দেয়া হবে। আগামীতে তাদের পাশে থাকবে প্রশাসন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, তোফিকুল ইসলাম মাস্টার ও শিবগঞ্জ বধির সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কার্তিক কুমারসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com