বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২০০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের কাজ ১৫টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার সকালে কানসাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন নতুন ব্রিজের রাস্তার মাটি কাটার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।
তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পাঁচ দিন শ্রমিকরা কাজ করবেন। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা সাত ঘণ্টা কাজ করতে হবে। চলবে ৩৬ দিন। তিনি আরো জানান, প্রত্যেক শ্রমিক দিনে ৩০ ঘনফুট মাটি কাটার কাজ করবেন। ১৫টি ইউনিয়নে মোট শ্রমিকের সংখ্যা ৪ হাজার ৫১০ জন।
এ সময় উপস্থিত ছিলেনÑ কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল ইসলাম মূলক, সদস্য আবদুস সামাদ ও ইমরান আলী।
কানসাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩০০ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। এর আগে কানসাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের সাথে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com