বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের সঙ্গে মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে (২য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের আয়োজনে হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি শ্রমিকদের হাজিরা পর্যবেক্ষণ করেন এবং সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল, ইউপি সচিব সাহা, ইউপি সদস্য আনিকুল ইসলাম ও বাসেদ আলীসহ প্রকল্পের সভাপতিগণ।
এর আগে উজিরপুর ইউনিয়নে প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও শ্রমিকদের হাজিরা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com