সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া চরাঞ্চলের অনেক কিষানি রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছেন। তাদের কৃষিকাজে দক্ষ করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশা করি, আজকের  রবিবার প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কিষান-কিষানিরা উপকৃত হবেন।
এছাড়াও কর্মশালায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুতকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com