সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে সহায়তা দিলেন ডা. শিমুল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগী ফেন্সী বেগমকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বুধবার দুপুরে ব্যক্তিগত তহবিল হতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই রোগীর হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষসহ অন্যরা।
এর আগেও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, গত আট মাস আগে গর্ভাবস্থায় ক্যান্সার ধরা পড়ে চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর শরিফুল ইসলামের স্ত্রী ফেন্সী বেগমের। পরে তাদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে দুধ না পেয়ে পুষ্টিহীনতায় ভুগছিল শিশুটি। সোমবার খবর পেয়ে ওই রোগীকে নগদ টাকা সহায়তা প্রদান করে দুই মাসের শিশু আবিদ হাসানের লালন-পালনের দায়িত্ব নেন চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com