সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই চাল বিতরণের আয়োজন করে। হাসানপুর লক্ষ্ণীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় জেলা প্রশাসক বলেন, নদী ভাঙনরোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারি এ সহায়তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com