বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে সম্মাননা প্রদান

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২২১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে । মঙ্গলবার ১৭ই জানুয়ারি ২০২৩ শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পক্ষ থেকে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহকারি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো: হুজাইফা এর হাতে এই সম্মাননা তুলে দেয়া হয় । গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয় । গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির সভাপতি মো: আলমগীর জয় এর সভাপতিত্বে এবং আজিজা কাওসার ও খাদিমুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুল হায়াত । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বকর সিদ্দিক, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বজলুর রশিদ সোনু । উল্লেখ্য, দীর্ঘদিন যাবত “নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শিবগঞ্জের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com