মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতির মাধ্যমে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মোবারকপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ)।
বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু, সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মনিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. মো. জহুরুল ইসলাম।
কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীবৃন্দ। সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com