বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে পাউবো’র সরকারি গাছ উঠিয়ে নেয়ার অভিযোগ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন নদীর ধারে রোপন করা ৫ টি গাছ উঠিয়ে নেয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার শিবগঞ্জ-মনাকষা রোডের বেইলী ব্রীজের নীচে । নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকদিন আগে সূর্যদয়ের সময় দেখি এক ব্যক্তি এক এক করে ৫ টি সরকারি গাছ উপড়ে নিয়ে চলে যাচ্ছে । কুয়াশাচ্ছন্ন থাকায় পরিস্কার লোকটিকে চিনতে না পেরে আরেকটু কাছে গিয়ে দেখি স্থানীয় মো: হেলাল উদ্দীনের ছেলে বকুল আলী গাছ নিয়ে যাচ্ছে । এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বকুল আলী প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে বলেন, আমি নিজ হাতে গাছ উঠাইনি, বরং আমার পার্শ্ববর্তী বাবলু হক ৩ টি গাছ উঠিয়েছেন তবে আমি তা বহন করে এনেছি । বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ময়েজ উদ্দিন জানান, সরকারি রোপনকৃত গাছ উঠিয়ে নেয়া অপরাধ । কেবলমাত্র ঠিকাদারগণ এক বছরের মধ্যে কোন গাছ মারা গেলেই তা উঠিয়ে নতুন গাছ লাগাতে পারে ।

আপনার মতামত দিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com