সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানির পাইপ থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় কৃষকের পানি দেয়ার পাইপের ভেতর থেকে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। গত শনিবার দিবাগত গভীর রাতে সিরাপগুলো জব্দ করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তারা এবার কৃষকের পানি দেয়ার পাইপের ভেতরে নেশাজাতীয় সিরাপ চোরাচালান করছিল। তবে তাদের সেই কাজ সফল হতে দেয়নি বিজিবি। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালানোর সময় দেখতে পায় কৃষকের পানি দেয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এসময় বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারিরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com