বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে পোল্ট্রি মুরগির ব্যবসার আড়ালে ফেনসিডিল পাচারঃ গ্রেপ্তার ১

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি মুরগির খামারের আড়ালে ফেনসিডিলের বেচাবিক্রির দায়ে হাতেনাতে ৮০ বোতল ফেনসিডিলসহ এমদাদুল নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর (ঢুলিপাড়া) এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে এমদাদুল হক ওরফে এনদাদুল হক (৩০)।

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অফিসার ইনচার্জ ওসি বাবুল উদ্দিন সরদার ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আজমতপুরে আসামি এমদাদুলের পোল্ট্রি মুরগির খামারের ভেতর একটি অ্যাপাচি মোটরসাইকেলের সীটের নীচে বিশেষ কায়দায় ফেনসিডিল সাজানোর সময় ডিবি পুলিশ আসামি কে ধরে ফেলে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com