রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে বাইসাইকেল ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ ছাত্রীর মধ্যে বাইসাইকেল, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক পরিবারকে ভ্যানগাড়ি ও এক প্রতিবন্ধী ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তার ব্যক্তিগত তহবিল হতে রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুস্থ পরিবারের পাশে সবসময় রয়েছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরোনটোলা এলাকার উনু মন্ডলের ছেলে হোসেন আলীকে ভ্যানগাড়ির চাবি, ডুবলী ভাণ্ডার গ্রামের তোহরুলের

ছেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে নগদ অর্থ ও রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১৩ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়।
সম্প্রতি হোসেন আলীর একটি ভ্যানগাড়ি ছিনতাই করে দুর্বৃত্তরা। এতে কর্মহীন হয়ে পড়ে মাসুদ রানা।
এদিকে দুর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন ডা. শিমুল এমপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com