বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে বর-ইমামের দন্ড

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডট কম. প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে বরকে তিনমাসের কারাদন্ড ও ইমামকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হল- উপজেলার কানসাট শিবনারায়ণপুর সলেমানবাজার এলাকার আবদুল খালেকের ছেলে বর মেরাজুল ইসলাম (২৭) ও শিবনারায়ণপুর রাঘবপুর গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে ইমাম সাদিকুল ইসলাম (৫৫)।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাকিব আল-রাব্বি। এর আগে কানসাট শিবনারায়ণপুর এলাকা থেকে বর ও ইমাম আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, করোনাকালে বাল্যবিয়ে পড়ানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কানসাট শিবনারায়ণপুর সলেমান বাজার এলাকায় কনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বর ও ইমাম আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বরকে তিনমাসের কারাদন্ড ও ইমামকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এদিকে এসএসসি পরীক্ষার্থী কনের পিতা জোহুরুল ইসলাম মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com