বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে বাল্যবিয়ে ও নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরা এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মেয়েরা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিণের আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com