শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

কাক্সিক্ষত শিক্ষার জন্য, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। মুখ্য আলোচক ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা। স্বাগত বক্তব্য দেন- আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
পরে শিক্ষা ও সামাজিক বিষয়ে বিশেষ অবদান রাখায় শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টাম-লীর সদস্য আকবর হোসেন এবং আব্দুর রশিদসহ ১২ জন গুণী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com