শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

শিবগঞ্জে ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে স্মরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে তার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনটির পৌর শাখার সভাপতি অধ্যক্ষ জোব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। স্বাগত বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। সঞ্চালনা করেনÑ শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. এসএম মুরাদ।
এ সময় শিবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ মো. আকবর হোসেনসহ পৌর ও উপজেলা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com