বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৮৪ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শনিবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ মিনার ও মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষর চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা এনজি ফোরাম সভাপতি তোহিদুল আলম টিয়া ও প্রশিকা মানবিক উন্নয়ন সোসাইটির জোনাল ম্যানেজার সঞ্জিব চৌধুরী পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন। শেষে শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনের অভিবাদন প্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভার হয়। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা। অন্যদিকে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com