সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীরমুক্তিযোদ্ধা আজাহার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বয়স। রোববার সকাল ১০টার দিকে কমলাকান্তপুর আমবাগানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কমলাকান্তপুর গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবিসহ স্থানীয় মুসল্লি এবং বীরমুক্তিযোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com