বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে সকারের উন্নয়ন তুলে ধরে শিমুল এমপির গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকা- তৃণমূল পর্যায়ে তুলে ধরে গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
গত সোমবার রাতে উপজেলার চককীর্তি বাজার ও বসন্তপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই গণসংযোগ করেন ডা. শিমুল। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকেন। দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়। দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। তিনি আরো বলেন, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। হাওয়া ভবনের মতো ছায়া সরকার বানিয়ে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে। তাই বিএনপি-জামায়াতের এসব দুর্নীতি ও অপকর্মে অতিষ্ঠ দেশের মানুষ।
ডা. শিমুল বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নবীনূর রহমান ও ছাত্রলীগ নেতা সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com