বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে সরকারি অবসরপ্রাপ্তদের মধ্যে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অবসরপ্রাপ্ত শতাধিক সদস্যের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সদস্যদের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এবং যুবলীগ নেতা নয়ন খানসহ অন্যরা।
অন্যদিকে বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com