বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ-মনাকষা আঞ্চলিক সড়কের মসাকষা ঈদগাহ মোড়ে বালু ভর্তি একটি কাঁকড়া ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের তাসিক উদ্দিনের ছেলে ভুটভুটি চালক শাহীন(২৪)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয় বাবুল উদ্দিন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শাহীন ভুটভুটি যোগে মনাকষা ঈদগাহ মোড় থেকে কাঁড়ি (খড়) ক্রয়ের উদ্দেশ্যে রহনপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে বালু ভর্তি একটি কাঁকড়ার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীন গুরতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নেয়ার পথে ওই যুবক মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com