বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি, পাঁকা, দাইপুখুরিয়া, বিনোদপুর ও উজিরপুরে হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চককীর্তি ইউপি চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এদিকে পাঁকা ইউপি চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন। চককীর্তি ইউনিয়নে ৫ হাজার ৬০ ও পাঁকায় ২ হাজার ৯৮০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি হারে চাল দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com