মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জ সীমান্তে নীলগাই উদ্ধার

বিডি ঢাকা ডট কম নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে নীলগাইটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি আটক করা হয়।

এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে।

এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক ধারণা- প্রাণিটি ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com