শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিয়ালায় ডা. রাব্বানীর উঠান বৈঠক ও ফ্রি চিকিৎসা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শিয়ালা ক্লাব সংলগ্ন মাঠে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
রবিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এসময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।
উঠান বৈঠক শেষে ওই এলাকার অসুস্থ ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। এসময় উপকারভোগী রোগীরা এতে খুশি হন এবং রাব্বানীর জন্য দোয়া করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দীন বাবলু, সদস্য আবু সুফিয়ান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com