বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শেষ হলো জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর।
বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, দৌড়, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com