মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক, বিস্ফোরণের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের (এমসি বাজার) পূর্বপাশে গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় লিটন বেপারী এসব অবৈধ সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। চোরাই এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো সময় বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এমসি বাজার) পূর্বপাশে গ্রামে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক বাসা-বাড়ীতে নতুন গ্যাসের অবৈধ লাইনের সংযোগের কাজ অব্যাহত রয়েছে। কাজের ধরন বুঝে অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে আদায় করছেন লিটন বেপারী।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী লিটন বেপারী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বড় রাইজারের মাধ্যমে এসব অবৈধ সংযোগ দিচ্ছে। বাসা-বাড়ির মালিকরাও টাকা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত। গত দুই মাস যাবত রাতের আঁধারে সময় সুযোগ মতো এমসি বাজারের পূর্বপাশে বেপারি পাড়ার রাস্তা খুড়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। অভিযাগের বিষয়ে লিটন বেপারী মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহের ভালুকার তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাহজাহান মিয়া বলেন, শ্রীপুরের অনেক সাংবাদিক আমাকে ফোনে অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে জানিয়েছে। আমাদের অফিস থেকে কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতাও পেয়েছে। পূজার জন্য পুলিশের সংকট থাকায় অভিযান পরিচালনা করতে পারি নাই। মাত্র পূজা শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুলিশের সহযোগীতা নিয়ে আমরা অভিযান চালিয়ে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com