সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গাজীপুরের শ্রীপুরে রেলসেতু পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে ছিটকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেলসেতুতে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত বলেন, বিকেলের দিকে দুজন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলসেতু পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তাদের দুজনকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে ক্ষতবিক্ষত হয়ে দুজন নিচে পড়ে যান। তাতে একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।

অপরজনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যান। তিনি আরও বলেন, তারা দুজন সেতুর প্রায় শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দ্রুত গতির ট্রেন নিমেষেই তাদের দুজনকেই ধাক্কা দেয়। এরপর আশপাশের বহুলোক গিয়ে তাদের মরদেহ দেখতে পান। রেলসেতুর কাছের দোকানি কবির হোসেন বলেন, ‘রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে দুজন মারা গেছেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন ডাক চিৎকার শুরু করলেও তারা দুজন তাড়াহুড়ো করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে দুজন ছিটকে নিচে পড়েন। ঘটনাস্থলেই দুজন মারা যান। কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। নিহত দুজনের নামপরিচয় পাওয়া যায়নি।’ জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com