বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ১৩২৪ বার পঠিত

বিনোদন নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের শীর্ষ স্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার দুপুর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সেলিম খান। সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পাপ্পু জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। গতকাল দুপুর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ সেটিও আর কাজ করছিল না।

সেলিম খানের ছোট ভাই এবং সংগীতার সিইও রবিন ইমরান জানান, আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে।

রবিন আরও বলেন, ‘আমরা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সুযোগও পেলাম না। তার শরীরের অবস্থা ভালো না তাই ইমপালস হাসপাতালেই বুধবার দুপুরে লাইফ সাপোর্টে নেওয়া হলো।’

উল্লেখ্য, অডিও জগতে সেলিম খান ও সংগীতা পরিচিত নাম। দেশের সংগীতে কয়েক যুগ ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে এই প্রতিষ্ঠান। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। অডিও ভিডিও প্রযোজনা করে সংগীত এগিয়ে নিতে সেলিম খানের রয়েছে ব্যাপক অবদান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com