সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন।
সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার এসআই কবির হোসেন। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন পরিদর্শক ইলিয়াস হোসন তালুকদার। অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের কার্যক্রম তুলে ধরেন।
সভায় বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com