সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাজশাহীতে পূজা উদযাপনে পুলিশ সর্বাত্মক প্রস্তুুত রয়েছে: এসপি

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক রাজশাহী জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিসের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সদস্য ও বাংলাদেশ রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার , হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি শ্রী তপন কুমার সেন , রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অম্বর কুমার সরকার , রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি কাঞ্চন রায় চৌধুরী ও রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্রী অশিত কুমার ঘোষ।

এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আটটি থানার অফিসার- ইন-চার্জবৃন্দ এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কিভাবে আরো বেশি সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।

পুলিশ সুপার উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তার বক্তব্যে বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। রাজশাহীতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com