বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সহকারী সচিবের পরিচয়ে ফোনে এসপিকে কনস্টেবল নিয়োগের তদবির করতে গিয়ে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে পুলিশ সুপারকে কল দিয়ে কনস্টেবল পদে নিয়োগের তদবির করায় একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ।
ওষুধের দোকানদার হয়েও নিজের পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবের। গত ফেব্রুয়ারী মাস থেকে এই পরিচয় দিয়ে বিটিসিএলের আলাপ অ্যাপ ব্যবহার করে একটি আইপি নাম্বার থেকে কল দিতেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে। দফায় দফায় পুলিশ সুপারের সরকারি ফোন নাম্বারে কল দিয়ে কনস্টেবল পদে একজনের জন্য চাকুরির তদবির করেন।

মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলার মধ্যবাজার থেকে এমনই এক ভুয়া সহকারী সচিবকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। আটককৃত ভুয়া সহকারী সচিব ইসমাইল হোসেন নাচোল উপজেলার বেনিপুর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন উদ্বার করেছে পুলিশ। এতে পুলিশ সুপারকে অসংখ্যবার কল দেয়ার প্রমাণ পাওয়া যায়। বুধবার বিকেলে ভুয়া সহকারী সচিব ইসমাইল হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com