সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সাত দিন ঝড়-বৃষ্টির আভাস, কালবৈশাখীর সতর্কবার্তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে পরবর্তী সাত দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড়-বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও। তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে।

রোববার সন্ধ্যায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এ ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।এদিকে টানা এক মাস ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারা দেশ। এখন তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। দেশের চার বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সোমবার তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সন্ধ্যার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়- ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা বেশির ভাগ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি বিরাজ করতে পারে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। জেলাটিতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com